…. শুধুই তোমার জন্য! ভালো থেকো!

…. শুধুই তোমার জন্য! ভালো থেকো!

স্তব্ধ বসে আছি আমি, চারদিক অন্ধকার,,
স্ক্রীনের নীলচে আলোতে চেয়ে আছি,
সামনে এক অন্য দুনিয়া, তাতে হয়তো ডুবে রয়েছি!
ছন্দকে নিয়ে খেলার চিন্তা করছি!

এইযে ছন্দ, এইযে কবিতা বা কবিতার মত কিছু একটা!
আনন্দ আর বেদনার মিস্রন! আবদ্ধ আবেগটা!
অথবা এক অনাবীল মাধুরতার অপেক্ষায় এই মনটা!
সবুজের মাঝে দিয়ে দূরে মেঘেদের ভেলায় দিকে চাওয়ার প্রবনতা!

সবকিছুরই মাঝে ছন্দ খুঁজতে চাই আজ..
চিৎকার করে বলতে চাই, জীবনটা কেন খায় ভাঁজ!
আবার নিজেকে নিয়ে চলতে শুরু করি, আবার মনে আসে সাঁঝ!
নতুন সকালের অপেক্ষায় থাকি, ভুলে যেতে চাই সব কাজ!

সবারই একটি নতুন পৃথিবী থাকে, থাকে ছন্দময় সপ্ন!
সবারই একটি আত্না আছে, আছে ভালোবাসার রত্ন!
নীরবে শুধুই ভেবে যাই, অস্থির চিন্তায় মগ্ন!
নীরবে আমি গান গাই তোমার, মনটা যে খোঁজে লগ্ন!

শুধুই তোমার জন্য, তুমি জানবেনা.. কিন্তু এই পৃথিবীটা জানুক!
শুধুই ভালোবাসার জন্য, তুমি ভাববেনা, কিন্তু আমার মনটা ভাবুক!
শুধুই কল্পনার জন্য, তুমি সপ্ন দেখবেনা, কিন্তু আমার সপ্ন চলুক!
শুধুই ছন্দের জন্য, তুমি পড়বেনা, কিন্তু আমার কবিতাটি হোক!
……… ২৪ মে

আমি যখন ………..

আমি যখন লিখতে বসি, এক একটি কী চেপে চালিয়ে যাই আমার ছন্দ..
তোমাদের অনেকেরই ভালো লাগে.. আবার অনেকেরই লাগে মন্দ!
সপ্ননিয়ে বড় বড় বুলি আঁকি, চালিয়েই যাই আমার আপ্রাণ চেস্টা!
আবার গুলিয়ে ফেলি সব কিছুই, ছন্দদেরই লাগে তেস্টা!

একবার লিখি, একটি একটি করে কী চাপতে থাকি, কখনো চাপি ব্যাকস্পেস!
মুছে আবার গতি নিয়ে লিখি, চারলাইনের পর হোয়াইটস্পেস!
গতিহীন আবেগগুলো আজ আমি লিখতেই থাকি, দেখিনা আর বানান ভুল!
সৌন্দর্যকে নিয়েই লিখতে থাকি, হয়ে পড়ি অনেকেরই চক্ষু শূল!

সময় সময় বড়ো একা লাগে, একা একাই হয়েছি আমি এই..
একাকিত্বের মাঝেই ভালোবাসা খুঁজি, একা একাই হারাই খেই!
নির্ভরতা অথবা অনিশ্চয়তা, কিছুই ভালো লাগেনা, ভেবেই যাই!
ছন্দদের মাঝেই মনের কথা বলি, ছন্দটাকেই ভালোবাসি তাই!

ভালোবাসার নীলসাগরে ভাসাতে চাই ছন্দের ভেলা!
পাই কিছুটা ভালোবাসা অথবা হয়তো পাই অনেক অবহেলা!
জানিনা আমি কেন লিখছি, জানি শুধুই ছন্দের খেলা!
ছন্দের মাঝেই কেন যানি আমি আজ, পাই অনেক ভালোবাসার মেলা!
……………… অসমাপ্ত রাখলাম……

ধন্যবাদ ভালোবাসার জন্য :) :)

আমি নাকি ভালোবাসার গান শুনছি?
নাকি শুধুই সপ্নের জাল বুনছি!
অনেক দুর এগুতে হবে!
অনেক বাধা সামনে আসবে!

সময় এগিয়ে সামনে যাচ্ছে!
প্রতিটি শব্দ এক এক করে ছন্দ বাড়াচ্ছে!
প্রতিটি অক্ষর আজ শুধুই কথাই বলছে!
প্রতিটি লগন এক অনাবিল আনন্দ-বিরহের মিস্রনে কাটছে!

কিছু হারাচ্ছি, কিছু পেয়ে যাচ্ছি!
ভালোবেসেই সময়টা কাটাচ্ছি!
চারদিকে কত কিছুই দেখছি!
সবাইকে তাই ভালোবাসতেই বলছি!

ভালোবাসার কোন রকম নেই!
ভালোবাসতে জানলেই পাবে জীবনের খেই!
হোকনা সে কাছে, অথবা থাকনা সে অধরা!
জীবনের অর্থটাই অন্যরকম হয়, থাকেনা কোন খরা!
…….
ভালোবাসি তাই, ভালোবেসেই যাই, যাবো!
হোক সে আমার বা অন্যকারো! ভালো বা মন্দ!
ভালোবাসতে পেরেছি সেটাইবা কম কিসে?
ভালোবাসতে জেনেছি.. এতেই তো অনেক আনন্দ!

ধন্যবাদ ভালোবাসার জন্য :) :)

অসমাপ্ত

অদ্ভুত উটের পিঠে, ছুটে চলেছে সময়!
অনন্তের দিকে, দিশেহারা, ছুটেছে পথিক..
সামনে অনেক বন্ধুরপথ, আসছে মহাপ্রলয়!
অনেক ভুলের ভেতর থেকে, বেছে নিতে হবে সঠিক।

পৃথিবী এক গোলকধাঁদা, ঘুরে ফিরে চলেছে বারবার,
চারদিকে অচেনামুখ, আর ভয়ংকরের সমাহার!
এরই মাঝে চলছে পথিক, অসহায় আর অনাহার!
সামনে কি? মরিচীকা! মনকরে হাহাকার!

ভেবোনা পথিক, উপরে আছে রহিম রহমান,
তুমি ছুটে চলতেই থাকো, বাঁচিয়ে রাখো তোমার প্রাণ,
সুর্যটি অস্তযায়, আবার হবে উষান!
তুমি পৌঁছাবে এক কল্যানের পথে, বাধো প্রাণে পাষান!

এলো এলো এসেই গেলো, বৈশাখ!

এলো এলো এসেই গেলো,
নতুন বছর ভাই,
আম, কাঁঠাল আর নতুন চাল,
ফুর্তি করা চাই!

বছর যায় বছর আসে
মাসের পর মাস,
একটি বছর ঘুরে আবার
এলো বৈশাখ!

ইলিশ খাবো, পান্তা খাবো,
খাবো পলাউ ভুনা।
ঘুরতে যাবো, ফিরতে যাবো!
তোমরা আসবে কিনা?

শব্দ হারাই শব্দ খুঁজি,
নতুন এলো তাই নতুন বুঝি,
তবু মোরা ঘুরবো ফিরবো,
ফুলের ডালি সাজি!

রংবেরং এর পোশাক হবে,
মুখোশ হবে, খেলনা হবে,
কত রকম গানও হবে!
আমরা গাইবো স্বমরবে!

এশো হে বৈশাখ,
নতুন করে সাজাও মোদের প্রাণ।
নতুন করে শুরু করো ১৪১৯,
নতুন করে শুরু করি বৈশাখেরই গান!

কেন জানি?

কেন জানি, কোন কিছুই ভালো লাগেনা আর,
মনযে চায় পেছন দিকে ফিরি বার বার!
পৃথিবীটা বড়ই আজব মনে হয়,
শুধু আমার মনটাই একলা হয়ে রয়!

চারদিকে এতকিছু, এত ভালোবাসা,
এত বন্ধুত্ব এত মানুষ, আছে কতো আশা!
তবুও বেঁচে রই এই একাকিত্বের মাঝে!
তবুও চেয়ে থাকি, ভবিস্যতের ভাঁজে!

লেখে যাই কবিতা, উদ্যেশ্যহীন ভাবে,
কতভুল, কত সঠিক, চেয়ে রই নিরবে!
আর চাই চিৎকার করেই অনেক কিছুই বলতে।
কিন্তু, চিৎকার করেই হয়না, ভেবে হয় চলতে!

শেষ নেই এই বলার, তবু শেষ করতেই হয়,
শুনতে নেই অনেক কিছু। তবু শুনেই চলতে হয়!
ভুলযে আর চাইনা করতে, সবই চাই ভুলতে।
তা-না হলে, রইবেনা কিছু, পৃথিবীতে বাঁচতে!

define: dream

I have a dream, a fantasy,
With full of joy, target is lighthouse..
Bringing test of truth, and tales of fairy,
a world of peace.. nothing to loose..

I try to understand, compare with reality,
Searching for good in everything, goes by me..
Though its a tough choice, looking for morality,
and hoping for the best, from everything I See.

Have a look around, make up your mind..
try to understand the beauty, and beautiful.
You may find it tough, but it can be find,
just try deeper, be good, truthful and merciful.

Start to love everything, search for beauty,
Don’t pursuit happiness, it will pursue you..
Just follow your true path and search for greatness in mankind..
It will change everything, starts from your view..

বেঁচে আছি সুন্দর স্বাধীণতায়!

হয়তো আমি দেখিনি, তোমাদের রক্তের শ্বাণিত ধারা..
অথবা তোমাদের ধ্বংশ হয়ে যাওয়া মহৎ তরুণ প্রাণ..
এবং রক্তের রাণিত বাংলার সাগর- দিশেহারা,
তবু সারাজীবন গাইবো মোরা তোমাদেরই গান!

এক সাগর রক্তের বিনিময়ে.. তোমাদের অমূল্য প্রাণের বিনিময়ে.
তোমাদের মিশে যাওয়া স্বপ্নের আকুলতায়,
তোমাদের অস্ত্রের গগন বিদারী শব্দে..
এনে দিলে আমাদের জন্য এই সজীব স্বাধীনতা এই বাংলায়!

আমরা তোমাদের ভুলবোনা.. স্মরণ করে যাবো তোমাদের যুগ থেকে যুগান্তরে,
চিনিয়ে দেবো তোমাদের এই ত্যাগ.. আমাদের রক্তের ধারায় ধারায়!
জানিয়ে দেবো কিভাবে আজ আমরা, নিতে পারি নিশ্বাস মুগ্ধ ব্যাকুলতায়!
জানিয়ে দিবো আমরা আমাদের প্রানাণ্তরে.. বেঁচে আছি সুন্দর স্বাধীণতায়!